ads

বুধবার , ৬ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাবুগঞ্জে সাংবাদিকদের সাথে আ’লীগের মতবিনিময় সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৬, ২০১৩ ৯:১২ অপরাহ্ণ

Barisal_District_Map_Bangladeshবাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ও পত্রিকায় সংবাদ সংক্রান্ত বিষয় নিয়ে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিদের নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ। ৬ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা আ’লীগের কার্যালয়ে আয়োজিত ওই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় অনাকাংক্ষিতভাবে উপজেলা থেকে ভূয়া ই-মেইল আইডির মাধ্যমে স্থানীয় ও জাতীয় পত্রিকার কর্মরত বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধিদের নামে পাঠানো বিভিন্ন সময় আপত্তিকর সংবাদ প্রকাশ করে কর্মরত সাংবাদিক,জনসাধারন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সামাজিক ও রাজনৈতিক জীবনের ক্ষতি সাধনকারী হলুদ সাংবাদিকদের খুঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থার গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক এম. এম খালেদ হোসেন স্বপন কর্মরত সকল সংবাদকর্মীদের  মুক্তিযুদ্ধের চেতনায় অঙ্গীকারবদ্ধ হয়ে বাংলাদেশের পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এস.এম খালেদ হোসেন স্বপন, যুগ্ম সম্পাদক কামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক আক্তার-উজ-জামান মিলন,বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সিকদার,আ’লীগ নেতা অধ্যক্ষ দোলোয়ার হোসেন,মতিন রাঢ়ি, জুয়েল মোল্লা, বাবুগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এইচ,এম জসিম, সাবেক সভাপতি শাহজাহান খান, সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সম্পাদক আরিফ হোসেন,সাংবাদিক আব্দল্লা মামুন, সাংবাদিক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, শাহাব উদ্দিন বাচ্চু, নয়ন মিয়া প্রমূখ।

Need Ads
error: কপি হবে না!