পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা যুবলীগের ২নং সাংগঠনিক সম্পাদক সোহেলে খান সুমনকে কুপিয়ে জখম করেছে জামায়াত-বিএনপি ক্যাডারা। সকালে সদর উপজেলার খলিশাখালী সুমনের নিজ বাড়ি থেকে শহরে আসার পথে রানীপুর এলাকায় জামায়াত-বিএনপি ক্যাডাররা তার উপর হামলা চালিয়ে শরীরে বিভিন্ন স্থানে কুপয়ে জখম করে। পরে স্থানীয় জনগন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।




