জাহাঙ্গীর আলম তালুকদার নালিতাবাড়ী (শেরপুর ) : শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের সীমানা খুটির পুর্ব পার্শ্বে রানীগাওঁ নামকস্থানে নালিতাবাড়ী শেরপুর সড়কে গাছের গুড়ি ফেলে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গল রাত সাড়ে এগারটা থেকে রাত সোয়া বারটা পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে।
সিএনজি চালক টেন্ডল মিয়া ( ৪৫) জানান, শেরপুর থেকে যাত্রী নিয়ে নালিতাবাড়ী উদেশ্যে রওনা দিলে রাত পনে ১২ টার দিকে নালিতাবাড়ী পৌর শহরের রানীগাও নামক স্থানে পৌছলে রাস্তায় বড় গাছ পড়ে থাকতে দেখতে পায় এবং সিএনজি থেকে নামা মাত্র ডাকাতের ৮-৯ জনের একটি দল আমাদেরকে চার দিক থেকে গিরে ফেলে । অস্ত্রের মুখে তার কাছ থেকে ১৫শ নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। সিএনজি তে দুই যাত্রী কাছ থেকেও নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল। অটো রিক্সা চালক আঃ খালেক (৩২) জানান,রাত ১২ টার দিকে নালিতাবাড়ী পৌর শহর ঢুকার সময় ডাকাতদল আমাকে আটক করে ধরি দিয়ে গাছের সাথে বেধে আমার নিকট থাকা টাকা ৮শত ও মোবাইল ছিনিয়ে নেয়।এবং আমাকে মারধর করে ।
নালিতাবাড়ী শহরের ব্যাটারী ব্যবসায়ী ফুল মাহমুদ জানান ,শেরপুর থেকে নালিতাবাড়ীতে ফেরার পথে রানীগাও নামকস্থানে আটক করে তার কাছ থেকে নগদ১০ হাজার টাকা লুট করে নেয় ডাকাত দল।
আরো জানা যায় প্রায় ২০-২৫ জন লোককে এভাবে আটক করে ডাকাতদল সর্বস্ব লুট করে। এদিকে পৌর শহরের নিকট এ দূধর্ষ ডাকাতির ঘটনায় ব্যবসায়ীরা প্রশাসনের আইন শৃঙ্খলা চরম দুর্বলতা বলে দেখছেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) মোঃ মনিরুজ্জামান (পিপিএম) এ ঘটনার সততা নিশ্চিত করে বলেন ,ডাকাত দলকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করছি এদেরকে অতিশীঘ্রই গ্রেফতার করতে সক্ষম হবো।




