পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়ন যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা ওরফে বাচ্চুকে (৪৩) সোমবার রাতে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। তার বাড়ি উপজেলার ছিলিমপুর গ্রামে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশীর আহমেদ বলেন, হরতালে নাশকতা সৃষ্টির আশংকায় তাকে আটক করা হয়।




