শাহআলম, কালিহাতী, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীর পাকুটিয়ার গ্রামের হোসেন আলীর কন্যাকে অপহরণের প্রায় দেড় মাস পর ৪ঠা নভেম্বর সকালে উপজেলার ধানগড়া গ্রামে ভিকটিমের নানীর বাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামী সহ ভিকটিমকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানাযায়, কালিহাতী উপজেলার বীর পাকুটিয়ার গ্রামের হোসেন আলীর কন্যা হুসনে আরা আক্তার বেদেনা (১৬)কে ২১শে অক্টোবর গ্রামের বাড়ী থেকে উপজেলার পোষনা গ্রামের দারোগ আলীর ছেলে শামীম (৩০) অপহরণ করে নিযে যায়। দেড় মাস পর ভিকটিমের নানীর বাড়ী থেকে কালিহাতী থানার এস.আই. হাবিবুরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্টস নিয়ে তাদেরকে উদ্ধার করে। স্থানীয়রা জানায়, শামীম প্রায় ১৫ বছর আগে বিয়ে করে এবং ৩টি সন্তান আছে। এব্যাপারে ভিকটিমের বাবা বাদী হয়ে অপহরন মামলা দায়ের করেছে।




