ads

সোমবার , ৪ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার উইকিপিডিয়া মেসেজ সেবা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০১৩ ৫:৩২ অপরাহ্ণ

New_Wikipedia_Logoশ্যামলবাংলা ডেস্ক : ব্যবহারকারীদের অনুরোধের ভিত্তিতে এবার মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে তথ্য পাঠাবে অনলাইন এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়া। সম্প্রতি মেসেজের মাধ্যমে তথ্য প্রদানের নতুন ওই সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে আফ্রিকার ব্যবহারকারীদের দেওয়া হচ্ছে ওই সুবিধা। সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অনলাইন ইনসাইক্লোপিডিয়া ও মোবাইল অপারেটর এয়ারটেল যৌথভাবে কেনিয়ায় ওই উদ্যোগ শুরু করেছে।
উইকিপিডিয়া ফাউন্ডেশনের টেকনিকাল পার্টনার ম্যানেজার ড্যান ফই জানান, ৩ মাস চলবে ওই পরীক্ষা। উন্নয়নশীল বিশ্বে ইন্টারনেটযুক্ত স্মার্টফোন খুব বেশি একটা ব্যবহৃত হয় না। ফলে বিশ্বের কোটি কোটি মানুষ তাদের মোবাইল ফোনে উইকিপিডিয়ার সুবিধা ভোগ করতে পারেন না।
পাশ্চাত্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতের প্রধান বাজার হিসেবে দেখছে আফ্রিকাকে। এ জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সহজে চালানো যায়, এমন প্রযুক্তি চালু করছে। আফ্রিকার প্রযুক্তি সংবাদভিত্তিক ওয়েবসাইট হিউম্যানআইপিও-র সম্পাদক টম জ্যাকসন বলেছেন, উইকিপিডিয়ার উদ্যোগকে স্বাগতম। এ পদক্ষেপ আফ্রিকার দেশগুলোতে অনলাইনে শিক্ষামূলক বিভিন্ন বিষয় সংগ্রহের পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনবে বলেও আশা করেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!