ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৯, ২০১৪ ৬:৪৭ অপরাহ্ণ

SSSSসাতক্ষীরা প্রতিনিধি : তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি আউশ ২০১৪-২০১৫ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানের জন্য,  বুধবার সকাল সাড়ে ১১ টায় স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিনামূল্যে বীজধান, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রতিটি কৃষককের কাছ থেকে ট্যাক বাবদ নগদ ১০০ শত টাকা জোর করে আদায় করে নেয়।
প্রকাশ, কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সামছুল আলম। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম, খলিনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু ও সাংবাদিক আব্দুল আলীম। এছাড়া তালা সদর ইউপি মেম্বর সৈয়দ খায়রুল ইসলাম মিঠু, খলিলনগর ইউপি মেম্বর শেখ আক্কাজ আলী, কৃষক মোঃ হোসেন আলী ও আহম্মদ আলী মোড়ল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, তালা উপজেলার ১২টি ইউনিয়নে উফশী আউশ ধান উৎপাদনে ৩৫০ জন কৃষককে মাথাপিছু ২০ কেজি করে ইউরিয়া সার, ১০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ব্রি-৪৮ ও বিআর-১৪ জাতের বীজ ধান ৫ কেজি করে বিনামূল্যে এবং সেচ সহায়তার জন্য নগদ ৩ শত টাকা করে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া উপজেলার ৫ জন কৃষককে নতুন জাতের নেরিকা ধান উৎপাদনে ১০ কেজি করে বীজ ধান, সেচ সহায়তা বাবদ নগদ ৩শত টাকা, আগাছা পরিস্কারের জন্য নগদ আরও ৩শত টাকা, ইউরিয়া সার ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে অনুষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে কৃষকদের হাতে তুলে দেয়া হয়। এ ছাড়া ও  প্রান্তিক চাষীদের কাছ থেকে তালা সদর চেয়ারম্যান ট্যাক ববাদ নগদ ১০০ শত টাকা করে কেটে নেয়। এমন্তবস্থায় কৃষকরা হতাশ হয়ে পড়ে এব্যাপারে উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট  প্রতিকার চেয়ে জোর দাবী জানান । এবিষয়ে থানা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন,এই সময়ে ট্যাক না কাটইা ভাল ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!