ads

শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারীতে অধ্যক্ষ ছাড়াই চলছে কলেজ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ৬:৩৭ অপরাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীতে একটি বেসরকারি কলেজে সহকারী লাইব্রেরিয়ান নিয়োগ নিয়ে সৃষ্ট জটিলতার কারণে দিনের পর দিন অধ্যক্ষ ছাড়াই চলছে একটি কলেজ। নিয়োগের দুই সপ্তাহ অতিবাহিত হলেও কলেজ অধ্যক্ষের কলেজে আসতে না পারার বিষয়টি এখনো কোন সুরাহা না হওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে কলেজের প্রশাসনিক কাজে। প্রশান উঠেছে কলেজের চেইন অব কমান্ড নিয়ে।
অভিযোগ উঠেছে, কলেজ কমিটির সভাপতি ও কলেজ অধ্যক্ষ উভয়েই উপজেলা পর্যায়ের নেতা হওয়ায় নিয়মনীতির তোয়াক্কা না করেই তাদের মর্জিমত কলেজ পরিচালিত হয়ে আসছে। তাদের একচোখা নীতির কারণে ভেঙ্গে পড়েছে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। দিন দিন তা ভয়ানক আকার ধারণ করায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। জানা গেছে, জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান পদে ১২ অক্টোবর জেলা সদরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। অভিযোগ রয়েছে, ওই নিয়োগেও কলেজের উন্নয়নের নামে নগদ নারায়ণ হাতিয়ে নিয়ে নিকটজনকে নিয়োগ দিয়েছেন কলেজ সভাপতি ও অধ্যক্ষ।

Need Ads
error: কপি হবে না!