ads

শুক্রবার , ১ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি সংলাপ ও নির্বাচনে না এলে প্রমাণ হবে তারা নির্বাচনে ভয় পায় : পররাষ্ট্রমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১, ২০১৩ ৮:৪৯ অপরাহ্ণ

Dipumoniমো. খুরশিদ আলম, চাঁদপুর : মহাজোট সরকারের আমলে যত নির্বাচন হয়েছে, তার সবগুলোই সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, আগামী সংসদ নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে- এতে কোন সন্দেহ নেই। এ বিষয়টি জেনেও বিএনপি সংলাপ ও নির্বাচনে না এলে প্রমাণ হবে তারা নির্বাচনে ভয় পায়। তিনি ১ নভেম্বর শুক্রবার দুপুরে চাঁদপুরের হাইমচরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে অংশগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওইসব কথা বলেন। এসময় তিনি বলেন, বিএনপি গণতন্ত্র ধ্বংস করে পেছনের দরজা দিয়ে ক্ষমতার যেতে চায়।
তিনি আরও বলেন, বিরোধী দলীয় নেত্রীকে আলোচনার জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়ে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু বিরোধী দল তাতে সাড়া না দিয়ে ধবংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর আগে মন্ত্রী পুরানবাজারে ২৮ অক্টোবর বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে নিহত কিশোর আরজু বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। ওই সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদার, সাধারন সম্পাদক নুর হোসেন পাটওয়ারী।
PIC 5এরপর তিনি জাতীয় যুব দিবস উপলক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে ঋণের চেক এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় দু:স্থদের মাঝে ঢেউটিন বিতরণ করেন।

Need Ads
error: কপি হবে না!