ads

মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০১৩ | ১৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে রেললাইনে আগুন ও হজ্ব যাত্রীদের গাড়িসহ ৭ যানবাহন ভাংচুর : প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ মিছিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৯, ২০১৩ ৭:২৯ অপরাহ্ণ

Mymensingh_District_Map_Bangladesh-22013083123490920130924101741আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : রেললাইনে আগুন ও হজ্ব যাত্রীদের গাড়িসহ ৭ টি যানবাহন ভাংচুরের মধ্যে দিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে শেষ দিনের ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে।
এদিকে উপজেলার দত্তেরবাজার, পাঁচবাগ, হাসপাতাল রোড, সরকারি কলেজ, শিবগঞ্জ রোডে পিকেটাররা গাছের গুড়ি ফেলে সড়ক বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গাছের গুড়ি সড়িয়ে দিলেও যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এদিকে হাসপাতাল রোডে একটি মাইক্রো, শিবগঞ্জ রোডে মোটর সাইকেল ও দত্তের বাজারে ৪টি নছিমন ভাংচুর করে পিকেটাররা।
অপরদিকে হরতালে পিকেটিংয়ের নামে ১৮ দলীয় জোট নেতা-কর্মীদের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গফরগাওয়ে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। উপজেলা চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ বাবেলের নেতৃত্বে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ত প্রদক্ষিণ করে। পরে হরতালে পিকেটিংয়ের নামে ১৮ দলীয় জোট নেতা-কর্মীদের সন্ত্রাস-নৈরাজ্যের বিষয়ে হুশিয়ারী উচ্চারণ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফাহিম গোলন্দাজ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads