ads

বুধবার , ২৩ অক্টোবর ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬০

খবর টি পড়েছেন : ২৫৫
হোসেনপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Songhorshoএস,এম,তারেক নেওয়াজ, হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার হাজীপুর বাজারে নসিমন ষ্ট্যান্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিনারী ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ ও ৭ নং ওয়ার্ডের ইউপি মেম্বার রহিদ মিয়ার সমর্থকদের মধ্যে পুর্ব শত্র“তার জের ধরে এক রক্তক্ষয়ী সংর্ঘষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের প্রায় ৬০জন আহত হয়। আহতরা হচ্ছে উপজেলার চর হাজীপুর গ্রামের মো. জুয়েল মিয়া (৩২), মোঃ রফিক (৩০), সানোয়ার (১৪), আনিসুর রহমান (২১), রমজান আলী (১৪), শাহ্জাহান (১৭), বিল্লাল মিয়া (৫০), ফরিদ (৪০), আওয়াল (২০), রিপন (২১), ইকবাল (২৫), আকরাম (২৪) আল আমিন (২৫), ওয়ালীউল্লাহ (৩২)সহ কমপক্ষে ৬০ জন আহত হয়। আহতদের হোসেনপুর, কিশোরগঞ্জ, গফরগাঁও, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ওসি মীর মোশারফ হোসেন জানান,  তুচ্ছ ঘটনা নিয়ে ওই দু’পক্ষের লোকজন মঙ্গলবার হাজীপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নন্দীগ্রাম পাইলট হাইস্কুলের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী সংবাদ কুলাউড়ার সাবেক এমপি এএনএম ইউসুফের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads