ads

বুধবার , ২৩ অক্টোবর ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে কৃষক দল সভাপতি ও সৈনিকলীগ আহবায়ক গ্রেফতার

খবর টি পড়েছেন : ২৫১
গফরগাঁওয়ে কৃষক দল সভাপতি ও সৈনিকলীগ আহবায়ক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Grefter3আজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা কৃষকদল সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ আহবায়ক এবং উপজেলা ঘাতক দালাল নিমূল কমিটির যুগ্ন আহবায়কে গ্রেফতার করেছে গফরগাঁও সদর থানা পুলিশ। ঘটনাটি ঘটে ২৩ অক্টোবর বুধবার দুপুরে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে পৌরশহরের গো-হাটা এলাকায় আসামী ধরার সময় পুলিশের উপর হামলা চালিয়ে পাপ্পু নামে এক আসামী ছিনিয়ে নেয়ার ঘটনার অভিযোগে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে উপজেলা কৃষক দল সহ-সভাপতি ও  রাওনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি নেফতাদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক ও ঘাতক দালাল নিমূল কমিটির যুগ্ন আহবায়ক শিবলী সাদিক খান পৌর এলাকার পাবলিক হল মোড়  থেকে গ্রেফতার হন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান জানান, গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মৎস্যজীবীর লাশ উদ্ধার পরবর্তী সংবাদ চাঁদপুরে জেনারেটর শর্টে মায়ের মৃত্যু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads