জাহাঙ্গীর আলম চৌধুরী, সুনামগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, নির্বাচন একদম সময়মতো হবে। অবশ্যই যার ভোট তিনি দিতে পারবেন, যাকে খুশি তাকে দিবেন। কারন ভাত ও ভোটের অধিকার আদায় জননেত্রী শেখ হাসিনাই করেছেন। মার চেয়ে মাসির দরদ বাচ্চার প্রতি বেশী থাকেনা। সুতরাং প্রত্যেকটি নির্বাচন যে রকম দেখেছেন, আগামী নির্বাচন অবশ্যই একদম ওয়াদা করে বলতে পারি শেখ হাসিনার পক্ষ থেকে নিরপেক্ষ হবে। তিনি ২১ অক্টোবর সোমবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ভৈষারপাড়ে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সকাল ১১টায় জেলা সদরের হাছন নগরে সদর হাসপাতাল প্রাঙ্গনে স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় সাড়ে ২৫কোটি টাকা ব্যয়ে ২শ ৫০ শয্যার ৬তলা বিশিষ্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী পৃথক দু’টি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য ওইসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার দায়িত্ব হচ্ছে উন্নয়ন করা, আরো দায়িত্ব হচ্ছে তিনি সে থেকে যাতে আবারও যগদ্দল পাথরের মতো ও অসাংবিধানিক পথে কেউ ক্ষমতায় না আসে সেজন্য। তিনি ঘোষনা করলে সরকার প্রধান কে হবেন সে বিষয়ে বিরোধী দলের সাথে আলোচনা হতে পারে।
সিভিল সার্জন ডা: এটিএম রকিব চৌধুরী সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাফায়াত মাহবুব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা বেগম, জেলা আওয়ামী লীগ নেতা এড. পীর মতিউর রহমান, আওয়ামী লীগের প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা কৃষক লীগের সভাপতি সুবীর তালুকদার বাপ্টু, সাধারন সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা শ্রমিকলীগের সভপতি সিরাজুর রহমান সিরাজ, সাধারন সম্পাদক ফজলুল হক, সদর উপজেলা আওয়ামীলীগ সভপতি হাজী আবুল কালাম, সাধারন সম্পাদক মোবারক হোসেন, সদর উপজেলা স্ব্স্থ্যা কর্মকর্তা ডা. মো. আব্দুল হাকিম, ডা: মুকুল চৌধুরী, সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ এনামুল হক প্রমুখ।




