ads

মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফাইনালে মুখোমুখি পাঞ্জাব-বেঙ্গালুরু

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৩, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ

নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে আইপিএল

Shamol Bangla Ads

এখন তাঁর ৫০, সেই ৩৩ বছর বয়স থেকে এই একটি সাফল্যের জন্য কাঙাল হয়ে আছেন। আইপিএলের দল পাঞ্জাব কিংস কেনার পর ফাইনালে উঠেছিল মাত্র একবার, তবে শিরোপা ছোঁয়া হয়নি এখনও। ১১ বছর পর আবার সেই ফাইনাল। এবার কি প্রীতি জিনতার কপালে জুটবে আইপিএলের শিরোপা? এবার যে তিনি সৌভাগ্যের অধিনায়ক শ্রেয়াস আয়ারকে পেয়েছেন। যিনি কিনা দিল্লি, কলকাতার পর পাঞ্জাবকে ফাইনালে নিয়ে এসেছেন।

শুধু কি প্রীতি জিনতা! অপেক্ষার প্রহর আজ ভাঙতে পারে বিরাট কোহলিরও। ১৭ বছর ধরে একটি দলের হয়ে খেলার পরও আইপিএলের চ্যাম্পিয়ন হতে পারেননি। আহমেদাবাদের এক লাখ দর্শকের সামনে আজ ওই ২ অভাগা দলের কারও অন্তত শাপ মোচন হচ্ছেই। এর মাধ্যমে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে আইপিএল।

Shamol Bangla Ads

এর আগে তিনবার ফাইনালে উঠেও মুখ কালো করে মাঠ ছাড়তে হয়েছে কোহলিকে। ২০০৯ সালে হায়দরাবাদের ডেকান চার্জার্সের কাছে, ২০১১ সালে ধোনির চেন্নাইয়ের কাছে আর সর্বশেষ ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হয়েছিল বেঙ্গালুরুকে।

আর পাঞ্জাবের হদয় ভেঙেছিল ২০১৪ সালে কলকাতার কাছে। তবে এবার ধারে-ভারে দুই দলই কাছাকাছি। তবুও রেকর্ড বলছে, কোথাও গিয়ে কিছুটা এগিয়ে বেঙ্গালুরু। মুখোমুখি লড়াইয়ে গত পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে তারা। দিন চারেক আগেও প্রথম কোয়ালিফায়ারে ১০১ রানে গুটিয়ে দিয়েছিল বেঙ্গালুরু। যদিও সেই ম্যাচ হারার পর পাঞ্জাব অধিনায়কের একটি কথা ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে পুরো দলকে– ‘আমরা ম্যাচ হেরেছি, যুদ্ধে হারিনি।’

ওই হারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারে আহমেদাবাদেই মুম্বাইকে হারিয়েছে। শ্রেয়াসের পাঁচ বলে তিন ছক্কায় বুমরাহরা বিদায় নিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!