মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মনু নদীতে মাছ ধরা কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত: ১৫ জন আহত হয়েছে। ২০ অক্টোবর রবিবার স্থানীয় চকেরঘাটে ওই ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছে নূরুল ইসলাম (৩৮), আবিদ মিয়া (৩০), সুমন মিয়া (২৫), জুলহাস মিয়া (২৪), আবদিন মিয়া (৩২), আনোয়ার মিয়া (৪০), লেছু মিয়া (২৮), আনছার মিয়া (২৫) মনই মিয়া (২০), জামিল মিয়া (২৩), বিলাল মিয়া (২৪), খালেদ মিয়া (১৮) ও রিলু মিয়া (২৫) রুহিন (১৬) শাবলু মিয়া (১২)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভতি করা হয়েছে । আহতদের মধ্যে নূরুল ইসলাম ও আনোয়ার মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, রবিবার বিকেলে মনু নদীতে ৩ গ্রামের বাসিন্দা মিঠিপুর, ইসলামপুর ও আকুয়া গ্রামের লোকজন জাল দিয়ে মাছ ধরছিলেন। ইসলামপুর গ্রামের নূরুল ইসলামের পাতা জালে আকুয়া গ্রামের আবদিন মিয়ার জাল লেগে যায়। এ নিয়ে উভয় পক্ষে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁেধ। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।




