ads

রবিবার , ২০ অক্টোবর ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাঙ্গাবালীতে ইভটিজিংয়ের অভিযোগে দু’জনের কারাদন্ড

খবর টি পড়েছেন : ৩৪৫
রাঙ্গাবালীতে ইভটিজিংয়ের অভিযোগে দু’জনের কারাদন্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

karadondoমো. রাহাতুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) : পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগে দু’জনকে কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। ১৯ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী ওই দন্ড প্রদান করেন। এরা হচ্ছে অমিত হাসান (১৮) ও রুবেল (১৮)। তাদের একজনের ২ মাস সশ্রম কারাদন্ড ও ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাস বিনাশ্রম কারাদন্ড ও অপর জনকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
জানা যায়, ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে পূর্ব বাহেরচরের মিজানুর হাওলাদারের বখাটে পূত্র অমিত হাসান, বাহেরচর গ্রামের বশির ফরাজির পূত্র রুবেল, চতলাখালী গ্রামের শহিদ প্যাদার ছেলে জাকির, নয়া ভাঙ্গুনীর ইনুস মাতব্বরের ছেলে মহাসিন মেয়েটির মূখ চেপে নির্জন স্থানে নিয়ে যাবার চেষ্টা করে। মেয়েটির ডাক চিৎকারে আশেপাশের লোক ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। রাত ৯টায় মেয়েটি নিজে বাদী হয়ে রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করে। তার অভিযোগের ভিত্তিতে শনিবার সকাল ৯টায় রাঙ্গাবালী থানা পুলিশ কোড়ালিয়া লঞ্চঘাট থেকে অমিত হাসানকে এবং বাহেরচর বাজার থেকে রুবেলকে আটক করে। বিকেল ৫টায় দ্বায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যজিষ্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী উপজেলা কার্যালয়ে ভ্রাম্যমান আদালত গঠন করে আসামী অমিত হাসানকে ২ মাস সশ্রম কারাদন্ড ও ৪ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদন্ড ও রুবেল মাহামুদকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম মাসুদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিক শফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা-বরিশাল… পরবর্তী সংবাদ কমলগঞ্জে কবি দিলওয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads