ads

রবিবার , ২০ অক্টোবর ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

খবর টি পড়েছেন : ৪৬১
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Songhorshoজাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে কবরস্থানের সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। ১৯ অক্টোবর শনিবার সন্ধ্যায় কালারুকা ইউনিয়নের মালিপুর গ্রামে আব্দুর রাজ্জাক ও ফয়জুল হক পক্ষদ্বয়ের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শনিবার সন্ধ্যায় কবরস্থান সংলগ্ন আব্দুর রাজ্জাকের জমির সীমানা কেটে প্রশস্থ করলে ফয়জুল হকের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অন্তত: ২০ব্যক্তি আহত হয়। গুরুতর আহত খালেদ মিয়া (২২), শাহানারা বেগম (৩০), জিল্লুল হক (৩০), আবুল মিয়া (৩৬), খলিলুর রহমান (৭০) ও অলিউর রহমান (৩৩) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আফতাব আলী (৫৫), আমির আলী (২৮), আম্বিয়া বেগম (২৫) সহ অন্যান্য আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দৌলতখানে লঞ্চডুবির গুজব পরবর্তী সংবাদ যশোর আইনজীবী সমিতির সভাপতি আর নেই

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads