ads

মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০১৩ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধর্ষণ চেষ্টায় সহায়তার অভিযোগে শিশু আটক!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৫, ২০১৩ ১:৫৩ অপরাহ্ণ

Jessore_District_Map_Bangladesh_0ইয়ানুর রহমান, যশোর : ধর্ষণ চেষ্টায় সহায়তার অভিযোগে এক শিশুকে আটক করেছে পুলিশ। যশোর সদরে ওই ঘটনা ঘটে। আটক শিশু শুকুর আলী (৮) স্থানীয় খালধার রোড মাদ্রাসা এলাকার সামছুল হকের পুত্র। ১৪ অক্টোবর সোমবার শুকুরকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।
যশোর কোতয়ালি থানার ওসি এমদাদুল হক জানান, আড়াইমাস আগে আরএন রোডস্থ মসজিদের সামনে টেরা মোস্তফার বাড়ির ভাড়াটে জব্বারের পুত্র আব্দুল গনি স্থানীয় এক ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। ওই ঘটনায় শুকুর আলীর বিরুদ্ধে সহায়তার অভিযোগসহ শিশুর পিতা বাদী হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

Need Ads
error: কপি হবে না!