ads

রবিবার , ১৩ অক্টোবর ২০১৩ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে জুয়ার আসর থেকে ১৬ জুয়ারী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৩, ২০১৩ ৩:০৬ অপরাহ্ণ

Atok 0দেলোয়ার হোসেন, জামালপুর : জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকা থেকে ১৬জন জুয়ারীকে আটক করেছে ডিবি পুলিশ। ১২ অক্টোবর শনিবার রাতে জুয়ার আসর থেকে ৩ লাখ ৪৭ হাজার ৩৭৪ টাকাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। এরা হচ্ছে রাশেদ (২৩), জুয়েল (৩০), সালাম (৩৮), তুহিন (৩৫), আসর আলী (৪৪), জাকির (২৮), হেলাল উদ্দিন (৪২), আলাল (৩৫), হিরা (৫০), ফারুক (৩৫), নজরুল (২৮), রাজু (৩৫), খোরশেদ আলী (২৬), ইমান আলী (২৮), মিলন (৩০) ও সনি (২৮)।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে ডিবি পুলিশের এএসআই শুভ্র সাহা’র নেতৃত্বে একদল পুলিশ শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার আশরাফ হোসেনের বাড়ীতে অভিযান চালায়। এ সময় ৩ লাখ ৪৭ হাজার ৩৭৪ টাকাসহ ১৬জন জুয়ারীকে গ্রেফতার করা হয়। বিভিন্ন মহলকে ম্যানেজ করে ওই বাড়ীতে দীর্ঘদিন ধরেই জুয়ারীরা নির্ভয়ে জুয়া খেলে আসছিল বলে স্থানীয় লোকজনরা জানায়।

Need Ads
error: কপি হবে না!