ads

শুক্রবার , ১১ অক্টোবর ২০১৩ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় ২ ট্রাকচালকের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১১, ২০১৩ ১১:৪০ পূর্বাহ্ণ

Road_Accident-254আবুল কাশেম, টাঙ্গাইল : টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় ২ ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১০ অক্টোবর  শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ভাতকুড়া এলাকায় ওই ঘটনাটি ঘটে। নিহত চালকরা হলেন সাভারের দেনবাড়ি গ্রামের হালিম মিয়া (৪৫) ও ঢাকার পল্ল¬বীর জামারা মহল্ল¬ার নাজিম উদ্দিন (৫০)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শামসুল আলম জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে দিনাজপুর থেকে চাল ভর্তি দু’টি ট্রাক নিয়ে হালিম ও নাজিম উদ্দিন ঢাকা যাচ্ছিলেন। রাস্তায় যানজটের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ভাতকুড়া এলাকায় ট্রাক রেখে তারা দু’জন রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় অপর প্রান্ত থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!