ইউসূফ আলী মন্ডল, নকলা (শেরপুর) : প্রধানমন্ত্রীর তহবিলের অর্থায়নে শেরপুরের নকলা উপজেলায় ৯টি দরিদ্র পরিবারের মাঝে বাড়ি নির্মাণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে।

নকলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ওই প্রকল্পের আওতায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নির্দেশনায় ইতোমধ্যে উপজেলার প্রতি ইউনিয়নে একটি করে দরিদ্র পরিবার বাছাই চূড়ান্ত করা হয়েছে। প্রতিটি বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিলের ২ লাখ ১১ হাজার টাকা করে ব্যয় হবে।




