ads

মঙ্গলবার , ৮ অক্টোবর ২০১৩ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে সিভিডিপি’র সেলাই মেশিন বিতরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৮, ২০১৩ ৯:২৭ অপরাহ্ণ

জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি-২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ২১ দিন ব্যাপি টেইলারিং এন্ড গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে প্রশিক্ষণের সমাপনী দিনে  প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ১০মহিলা সদস্যের হাতে ওই সেলাই মেশিন তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম ন্যান্সি, উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, বিশিষ্ট রাজনীতিবিদ ফারুক আহমদ, নিজাম উদ্দিন, আবু হুরায়রা ছুরত, ফরিদ উদ্দিন, জয়নাল আবেদীন মহি, আবু সুফিয়ান, ইব্রাহিম আলী রাসেল, আব্দুর রশিদ, জসিম উদ্দিন সালমানসহ সমিতি সমুহের পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!