ads

রবিবার , ২২ সেপ্টেম্বর ২০১৩ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরের বেনাপোলে ৮৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২২, ২০১৩ ১:১৩ অপরাহ্ণ

Jessore_District_Map_Bangladesh_0বেনাপোল (যশোর) সংবাদদাতা : যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকা থেকে ৮৯ লাখ টাকার ভারতীয় ওষুধ ও গার্মেন্ট সামগ্রী আটক করা হয়েছে। ২২ সেপ্টেম্বর রবিবার ভোরে বিজিবি সদস্যরা ওই ভারতীয় পণ্য আটক করে।
খুলনা বিজিবি-২৩ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল তায়েফ উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বেনাপোলের পুটখালী সীমান্ত পথে ভারতীয় পণ্যের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌছলে চোরাকারবারীরা বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওইসময় তারা বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ ভারতীয় পণ্যসামগ্রী ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিভিন্ন ধরনের ওষুধ ও গার্মেন্টস সামগ্রী উদ্ধার করা হয়। যার মূল্য ৮৮ লাখ ৯২ হাজার ৫শ’ টাকা। জব্দকৃত মালামাল যশোর কাস্টমস শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads