ads

শুক্রবার , ২৩ আগস্ট ২০১৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১২ জন আহত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৩, ২০১৩ ৪:৪২ অপরাহ্ণ

Songhorsho2বিশেষ প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত: ১২ জন আহত হয়েছে। ২৩ আগস্ট শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার পোড়াগড় গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলো রহিম বাদশা (২৭), আব্দুল খালেক ((৩৫), আবু তালেব (৩৫), ইয়ানুছ আলী (৫০), আক্তার হোসেন (৫৫), আবুল কালাম (২৬) ও আব্দুস সালাম (১৬)সহ ১২ জন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীবরদী উপজেলার পোড়াগড় গ্রামে আক্তার হোসেনের সাথে ইয়ানুছ আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে আক্তার হোসেন ও তার লোকজন ক্ষেতে রোয়া রোপন করতে গেলে ইয়ানুছ আলীসহ তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় ৩০ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত: ১২ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। গ্রামবাসীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার হাসপাতালে ভর্তি করে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা স্বীকার করে শ্যামলবাংলাকে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

Need Ads
error: কপি হবে না!