ads

বুধবার , ২১ আগস্ট ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন ধরনের যুদ্ধ বিমান তৈরি করছে ইরান

খবর টি পড়েছেন : ৩০৫
নতুন ধরনের যুদ্ধ বিমান তৈরি করছে ইরান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

iranশ্যামলবাংলা ডেস্ক : সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে দেশীয় বিশেষজ্ঞদের দ্বারা উন্নত প্রযুক্তির নতুন ধরনের জঙ্গি বিমান তৈরি করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। উদ্ভাবিত এ বিমানগুলো সামরিক বাহিনীর বিশেষ অর্জন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২১আগস্ট বুধবার এ ঘোষণা দিয়েছেন, দেশটির বিমান বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ।
ইরানের সেনাবাহিনী সম্প্রতি আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এভিয়েশন ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় অত্যাধুনিক জঙ্গি বিমান তৈরি করছে। বিমানগুলো তৈরি হলে প্রশিক্ষণ বিমানের জন্য বিদেশের ওপর নির্ভরতা পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে জানান কমান্ডার।
তিনি বলেন, আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাশাপাশি ইরানের সামরিক বাহিনী আকাশ যুদ্ধের জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র ও দীর্ঘ পাল্লার অস্ত্র তৈরির জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।
ইরান ইতিমধ্যে আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এগুলোর মধ্যে বেশ কিছুর সফল পরীক্ষা চালানো  হয়েছে। আর বাকিগুলোর পরীক্ষা খুব শিগগিরি চালানো হবে বলে জানান নাসিরজাদেহ।
সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা খাতে ইরান গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভের পাশাপাশি গুরুত্বপূর্ণ সামরিক যন্ত্রপাতি প্রস্তুতির ক্ষেত্রে এক ধরনের স্বনির্ভরতা অর্জন করেছে দেশটি।

Shamol Bangla Ads


Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুলিশ অ্যাসল্ট ও গাড়ী ভাংচুরের মামলায় বিএনপির… পরবর্তী সংবাদ শেরপুরের প্রবীণ সমাজসেবক রিয়াজ উদ্দিন আহম্মদের ইন্তেকাল :…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads