ads

বুধবার , ২১ আগস্ট ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একুশে আগস্ট রণক্ষেত্রের অস্ত্র ব্যবহার করা হয়েছিল : শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ৪০৬
একুশে আগস্ট রণক্ষেত্রের অস্ত্র ব্যবহার করা হয়েছিল : শেখ হাসিনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

-Hasinaশ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, রণক্ষেত্রে যে অস্ত্র ব্যবহার করা হয়, সেটা একুশে আগস্ট সাধারণ মানুষের ওপর ব্যবহার করা হয়েছিল। আমাকে মারার উদ্দেশে ওই অস্ত্র ব্যবহার করা হয়েছে। আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। হায়াত-মউত সব তাঁর হাতে।
শেখ হাসিনা ২১ আগস্ট বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলার নবম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক শোকসভায় বক্তব্য রাখছিলেন। এসময় তিনি বলেন, একুশে আগস্টের মতো ঘটনা আমি আর কখনো চাই না। আপনারা দেখেছেন, আমাদের শাসনামলে বিরোধী দলের ওপর কোনো ধরনের গ্রেনেড বা সন্ত্রাসী হামলা হয়না। সন্ত্রাস, খুন, ধর্ষণ একমাত্র তাদের আমলেই হয়। বিএনপি-জামায়াত মানেই খুন-ধর্ষণ-রাহাজানি। তিনি বলেন, যারা প্রকাশ্য দিবালোকে এ ধরনের হত্যাযজ্ঞ চালাতে পারে, তারা কতটুকু দেশের মঙ্গল করবে? বিএনপি-জামায়াত-হেফাজত সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সমাবেশে আসা ব্যক্তিদের উদ্দেশ্য করে তিনি বলেন, আজ কত চেনা মুখ দেখছি না। আইভি আপা সামনেই বসতেন। তাঁকে দেখছি না। তিনি জানান, একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত ব্যক্তিদের সঞ্চয়পত্র কিনে দেওয়া হয়েছে। সে টাকায় তাঁরা কোনোমতো বেঁচে আছেন। পরে প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করেন।
শোকসভায় সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, আহত-নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরাসহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে স্থাপিত একুশে আগস্টের অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার নবম বর্ষপূর্তি :… পরবর্তী সংবাদ শেরপুরের নালিতাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীদের উত্যক্তকরণ : বখাটের কারাদন্ড

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads