ads

মঙ্গলবার , ৬ আগস্ট ২০১৩ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুন্দরবনে ৭টি বিদেশি অস্ত্রসহ বনদস্যু আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ৬, ২০১৩ ৬:১৩ অপরাহ্ণ

Asro-Uddhar2শ্যামলবাংলা ডেস্ক : ৬ আগস্ট মঙ্গলবার ভোরে সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ সুন্দরবনের কাঠেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে বিদেশে তৈরি ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে বিদেশে তৈরি দো’নলা বন্দুক ২টি, একনলা বন্দুক ৩টি ও পয়েন্ট টুটু বোর রাইফেল ১টি ও ১টি শাটারগান।
ঘটনার সত্যতা স্বীকার করে শ্যামনগর থানার ওসি আসলাম খান জানান, ১৮ জুলাই শ্যামনগরের গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে অস্ত্র্র ও গুলিসহ আত্মসমর্পণকারী মিলন (৩৮) কে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে সে বেশ কিছু তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সোরা গ্রাম থেকে আল-আমিন (৪০) নামে এক বনদস্যুকে পুলিশ গ্রেপ্তার করে। রাতেই পুলিশ তাদের দুজনকে নিয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে ৭টি বিদেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

Need Ads
error: কপি হবে না!