শ্যামলবাংলা ডেস্ক : ৫০ বছর পর সিনেমার জগতের সবচেয়ে বড় পুরস্কার অস্কার প্রতিযোগিতায় যোগ দিচ্ছে পাকিস্তান। এবার তারা অস্কারের বিদেশি বিভাগে মনোনয়ন পেশ করবে। তবে এখনও ঠিক করা হয়নি কোন সিনেমাকে তারা এ বছরের অস্কারে পাঠাবে। অস্কারের নিয়ম অনুযায়ী প্রতি দেশ থেকে একটি করে বিদেশি বিভাগে মনোননয়ন পেশ করা যায়। এ বছর ২২টি পাকিস্তানি ছবি মুক্তি পেয়েছে। সেগুলোর মধ্য থেকেই একটি পাঠানো হবে অস্কারের জন্য। এখন পর্যন্ত মাত্র দুটি সিনেমাকে অস্কারের জন্য পাঠিয়েছিল পাকিস্তান। সেগুলি ছিল জাগো হুয়া সাবেরা (১৯৫৯) ও ঘুংঘাট (১৯৬৩)।
উল্লেখ্য, পাকিস্তানের প্রথম মহিলা হিসাবে ২০১১ সালে অস্কার জিতে ইতিহাস তৈরি করেন শারমিন ওবায়েদ চিনয়। শারমিনের ছবির বিষয় ছিল পাকিস্তানের অ্যাসিড সন্ত্রাসের শিকার মহিলাদের দুঃখের কথা। এর পরই গোটা পাকিস্তান নড়েচড়ে ওঠে। হুশ ফেরে সকলের। সবাই বুঝতে পারে, তাইতো যুদ্ধ-সন্ত্রাস-বিস্ফোরণ, রাজনৈতিক টানাপোড়নেতো একবারও খেয়ালই হয়নি যে সিনেমাও দেশের একটা গর্বের প্রতীক হয়ে উঠতে পারে। এবার তাই সব ভুলে অস্কারে পা দিচ্ছে পাকিস্তান।




