ads

রবিবার , ৪ আগস্ট ২০১৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জয়ের টুইটার ও ফেসবুকে শেখ হাসিনার পরিবারকে হত্যার হুমকি!

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৪, ২০১৩ ১১:৪১ অপরাহ্ণ

joyশ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র তথ্য-প্রযুক্তি প্রকৌশলী সজীব ওয়াজেদ জয়ের টুইটার ও ফেসবুকে শেখ হাসিনা ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে উইলিয়াম গোমেস নামে কথিত এক মানবাধিকার কর্মী। ৪ আগস্ট রবিবার সন্ধ্যায় ওই হুমকির বিষয়টি জয় তার অফিসিয়াল ফেসবুক পেইজে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
নিজের টুইটার ও ফেসবুক পেইজে ওই হুমকির বিষয়টি স্বীকার করে সজীব ওয়াজেদ জয় বলেন, উইলিয়াম গোমেস নামের এক ব্যক্তি নিজের টুইটার থেকে বার্তাটি সরাসরি তাকে পাঠিয়েছেন। ওই ব্যক্তি নিজেকে একজন মানবাধিকার কর্মী এবং বর্তমান সরকারের বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের সক্রিয় প্রতিবাদী দাবি করেন। জয় আরও বলেন, তাকে উদ্দেশ্য করে একটি টুইটার বার্তার মাধ্যমে তার মা এবং পরিবারের তেমনভাবে খুন হবার আশা প্রকাশ করেছেন, যেমনভাবে তার পরিবারকে ১৯৭৫ সালে হত্যা করা হয়েছিল। জয়ের ধারণা, ওই ব্যক্তি মানবাধিকারে  কোনোভাবেই বিশ্বাসী নন, উপরন্তু সে তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানোর লক্ষ্যে বেশ ধারণ করেছেন। সে বাস্তবেই একজন সন্ত্রাসী।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে হত্যার হুমকির খবর ছড়িয়ে পড়ার সাথে সরকারের গোয়েন্দা নজরদারী বেড়ে গেছে। খোঁজা হচ্ছে হুমকিদাতা উইলিয়াম গোমেসের পরিচয় ও তার অবস্থান।

Need Ads
error: কপি হবে না!