ads

বৃহস্পতিবার , ১ আগস্ট ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় গয়েশ্বর চন্দ্র রায় : এই রায়ে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ১, ২০১৩ ৯:৫০ অপরাহ্ণ

goyeshor-bnpশ্যামলবাংলা ডেস্ক : জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে উচ্চ আদালতের দেয়া রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আশঙ্কা করেছেন, এই রায়ে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। ওই রায়ের বিষয়ে বিএনপি আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া না জানালেও এবার মুখ খোলেছেন গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, গণতন্ত্রের পথ যত রুদ্ধ হবে, ফাঁকফোকর দিয়ে তত বেশি ঘটনা ঘটবে। এ অবস্থায় জামায়াত উগ্রপন্থী হয়ে যেতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কোনো দল দৃশ্যমান থাকলে তাদের সব কর্মসূচিও দৃশ্যমান থাকে। কিন্তু নিষিদ্ধ হলে তারা গোপনে কী করবে, তা জনগণ বুঝতে পারবে না।
উল্লেখ্য, একটি রিট মামলার প্রেক্ষিতে ১ আগস্ট বৃহস্পতিবার সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে হাইকোর্টের একটি বেঞ্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতের ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!