ads

বৃহস্পতিবার , ২৫ জুলাই ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ফিতরা মাথাপিছু ৬৬ টাকা

খবর টি পড়েছেন : ৩৭৯
এবার ফিতরা মাথাপিছু ৬৬ টাকা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

1366186838Islamic Foundation logoশ্যামলবাংলা ডেস্ক : মুসলিম উম্মাহর পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এবার মাথাপিছু ফিতরা নির্ধারণ করা হয়েছে ৬৬ টাকা। ১ কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা ৩ কেজি ৩০০ গ্রামের খেঁজুর, কিসমিস, পনির বা যবের বাজার মূল্য সর্বনিম্ন ৬৬ টাকা থেকে ১ হাজার ৯৮০ টাকা হিসেবে গরিবদের মধ্যে বিতরণের জন্য ওই ফিতরা নির্ধারণ করা হয়।
বৃহস্পতিবার ফিতরা নির্ধারণ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এক সভায় ওই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন। ফিতর নির্ধারণী কমিটির সদস্য ও বিশেষজ্ঞরা এ সভায় উপস্থিত ছিলেন।
ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদ উল ফিতরের নামাজের আগেই।
উল্লেখ্য, গত বছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল জনপ্রতি ৫৫ টাকা; তার আগের বছর ৫৩ টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচনের আগে জাতীয় পার্টির নেতাদের ভাগিয়ে নেওয়ার শংকায়… পরবর্তী সংবাদ সাংবাদিকদের ইফতার পার্টিতে খালেদা জিয়া : নির্দলীয় নির্বাচনে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads