ads

বৃহস্পতিবার , ২৫ জুলাই ২০১৩ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরের ইসলামপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জুলাই ২৫, ২০১৩ ৩:২৭ অপরাহ্ণ

Lashশ্যামলবাংলা ডেস্ক : ২৫ জুলাই বৃহস্পতিবার সকালে জামালপুরের ইসলামপুরে হারুনুর রশিদ (৪৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইসলামপুর পৌরশহরের কিংজাল্লা হরিসভা এলাকা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, বুধবার রাতের যেকোনো সময়ে হারুনুর রশিদকে খুন করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত হারুন জামালপুর সদরের বাসস্ট্যান্ড এলাকার আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় পথচারীরা সকালে মৃতদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় স্থানীয় লোকজন লাশটি অটোরিকশা চালক হারুনের বলে সনাক্ত করেন। হারুনের স্ত্রী শিউলী আক্তার জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!