ads

বুধবার , ২৪ জুলাই ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ : আহত-১৫

খবর টি পড়েছেন : ৫১১
শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ : আহত-১৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Songhorsho2রেজাউল করিম বকুল, শ্রীবরদী :  শেরপুরের শ্রীবরদীর উপজেলা সদর বাজারের ব্র্যাক রোডে জমি নিয়ে বিরোধে বুধবার দুপুরে বিবদমান দু’গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অনন্ত ১৫ জন আহত হয়েছে। আহতরা উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনার পর থেকে উভয় গ্র“পের মধ্যে চরম উত্তেজনা পৌর শহরে বিরাজ করছে আতংক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা সদর সাতানি শ্রীবরদী মহল্লায় ব্র্যাক রোডে এক খন্ড জমি নিয়ে ব্যবসায়ী মামুনের সাথে একই মহল্লার উত্তর বাজারের শ্রমিক লীগ নেতা জাফর আলীর বিরোধ চলছিল। এমনকি ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা চলছে। এ নিয়ে ঘটনার সময় জাফর আলী প্রায় অর্ধশত লোকজন নিয়ে ওই জমি দখল করতে যায়। এ সময় মামুন তার লোকজন নিয়ে বাধাঁ দিলে উভয় গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, বিরোধপূর্ন জমিতে টিনের বেড়া ভাংচুর ও সংঘর্ষ হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের আহতরা হলো জানকিখিলা গ্রামের খোরশেদ আলম, জুম্মন, মামুন, তাতিহাটি গ্রামের এমরান, ভায়াডাঙা গ্রামের আবু রাহান, পোড়াগড় গ্রামের মোশারফ হোসেন, উপজেলা সদরের উত্তর বাজারের শাহিদুল ইসলাম, সাতানি শ্রীবরদী মহল্লার সোহেল ও মামুনসহ ১৫ জন। আহতরা শ্রীবরদী ও জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এ ব্যাপারে উভয় পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে থানা সূত্র জানায়। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী খান বলেন, ওই জমিতে উভয় পক্ষকে যাওয়ার নিষেধ করা হয়েছে। যাতে সংঘর্ষ না হয় সে জন্য আমরা  সতর্ক রয়েছি।  এ ঘটনার পর থেকে উভয় গ্র“পের মধ্যে চরম উত্তেজনায় পৌর শহরেও বিরাজ করছে আতংক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবশেষে এম পি রনি গ্রেফতার পরবর্তী সংবাদ পাখির অভয়াশ্রম

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads