ads

বুধবার , ২৪ জুলাই ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার বিমানের লাগেজ থেকে ৫৪ কোটি টাকা মূল্যের ১২৪ কেজি স্বর্ণ উদ্ধার

খবর টি পড়েছেন : ৩৮৩
এবার বিমানের লাগেজ থেকে ৫৪ কোটি টাকা মূল্যের ১২৪ কেজি স্বর্ণ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

gold_biscuit_20040315শ্যামলবাংলা ডেস্ক : এবার বিমানের লাগেজ থেকে ১২৪ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে  কাস্টমস সদস্যরা। ২৪ জুলাই বুধবার বেলা আড়াইটার দিকে কাঠমাণ্ডু থেকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি লাগেজ চেম্বার থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৫৪ কোটি টাকা।
বিমানবন্দর কাস্টমস কমিশনার জাকিয়া সুলতানা সাংবাদিকদের জানান, কাঠমাণ্ডু থেকে আসা ফ্লাইটটি থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানের ক্লিনাররা এর ভেতরে ঢোকেন। এ সময় বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা বিমানটিতে তল্লাশি চালায়। পরে সেখান থেকে কালো কাপড় দিয়ে কাঁথার মতো সেলাই করা অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮ কেজি সোনার বার উদ্ধার করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাখির অভয়াশ্রম পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিএনপির ইফতার পার্টি

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads