ads

রবিবার , ১৭ মার্চ ২০১৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামায়াতকে ছাড়লে বিএনপির সঙ্গে সংলাপ : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করার সুযোগ নেই : হানিফ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৭, ২০১৩ ১:৫৪ অপরাহ্ণ
জামায়াতকে ছাড়লে বিএনপির সঙ্গে সংলাপ : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করার সুযোগ নেই : হানিফ

জামায়াতকে ত্যাগ করলে বিএনপির সঙ্গে সংলাপ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বুধবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলীয় কার্যালয়ে ‘১৮ মার্চ আওয়ামী লীগের সমাবেশ সফল করতে করণীয়’ শীর্ষক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার আহবান জানিয়ে তিনি বলেন, “জামায়াতকে ত্যাগ করুন। তবেই আপনাদের সঙ্গে আলোচনা করা হবে। যুদ্ধাপরাধীদের সঙ্গে আলোচনা করা হবে না।”

Shamol Bangla Ads

হানিফ বলেন, “সংলাপ আমরা অবশ্যই করতে চাই। কিন্তু সংলাপ করবো কাদের সঙ্গে? যারা দেশের স্বাধীনতা চায় না, জাতীয় পতাকা পদদলিত করে, শহীদ মিনারে তাণ্ডব চালায় সেই জামায়াত এবং তাদের লালন পালন করে যারা, তাদের সঙ্গে সংলাপে বসে লাভটা কি হবে?”

বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসার আহবান জানিয়ে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উচ্চ আদালতের রায়ে সংবিধান থেকে বাতিল হয়ে গেছে। এ নিয়ে আলোচনা করার সুযোগ নেই। নির্বাচনকালীন অন্য কোনো ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে।”

Shamol Bangla Ads

বিএনপির হরতাল একটি পরিকল্পিত নাটক মন্তব্য করে হানিফ বলেন, “আপনাদের হরতাল দিতে মনে চাইলে এমনিতেই হরতাল দিয়ে দেবেন। তবু সন্ত্রাসের মাধ্যমে বোমাবাজি করে মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি করবেন না

Need Ads
error: কপি হবে না!