ads

বৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণতন্ত্রকে নিরাপদে রাখাও আমাদের দায়িত্ব: ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ৬০৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গণতন্ত্র আওয়ামী লীগেরই দীর্ঘ সংগ্রামের সোনালী অর্জন। নিরপেক্ষ নির্বাচন কমিশন আওয়ামী লীগই করেছে। তাই গণতন্ত্রকে নিরাপদে রাখাও আমাদের দায়িত্ব।’

Shamol Bangla Ads

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক হয়। বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, ‘মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে কোথাও তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্টের বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি তুলে ধরেননি। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোনো চাপ নেই। আওয়ামী লীগ সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে এ দেশের সম্পর্ক ভালো পর্যায়ে রয়েছে। আজকের বৈঠকে আগামী নির্বাচন নিয়ে কথা হয়েছে। আওয়ামী লীগের বক্তব্য একটাই- শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচন করতে অঙ্গীকারাবদ্ধ সরকার :… পরবর্তী সংবাদ সমালোচনাকারীরাই এখন ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিচ্ছে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads