ads

শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় বিএনপি ও জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ৮:২৭ অপরাহ্ণ

BNP & JAMAT.Picআরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও জামায়াত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২ নভেম্বর শনিবার বিকেলে পৃথকভাবে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালন করে দল দু’টি।
বিএনপির উদ্যোগে বের হওয়া বিশাল বিক্ষোভ মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ.সভাপতি বজলুল করিম। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ.সভাপতি অধ্যক্ষ রইছউদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, পৌর সাধারণ সম্পাদক সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা শেখ রাশেদুল হাসান কামরুল, আ.রাজ্জাক, আজহারুল হাসান, মাস্টার মনিরুজ্জামান, সালাউদ্দীন পারভেজ, আ. জলিল, কাদের খাঁন, আনিছুর রহমান ও ইমামুল ইসলাম। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন। এদিকে, জামায়াতের উদ্যোগে বের হওয়া বিশাল বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওসমান গণি, সেক্রেটারী অধ্যাপক একেএম ফজলুল হক, জামায়াত নেতা হাফিজুর রহমান, অধ্যাপক আ.রাজ্জাক, মাও.আহম্মদ আলী প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!