আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ইন্তেকাল করেছেন। শুত্রবার রাত সাড়ে ৯ টায় তার নিজ বাড়ী ধনতলা গ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্দ হলে মূমূর্ষ অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নেয়ার হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ৭ কন্যা নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। শনিবার বাদ যোহর মরহুমের নামাজে যানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবর্গ সহ অসংখ্য লোক শরীক হন।




