ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া ফায়েল খায়ের কর্মসূচি এফ কে পি আই ডি বি প্রকল্পের হতদরিদ্র্রদর মধ্যে সুদ মুক্ত ১৮ লক্ষ টাকার ঋন বৃহস্পতিবার সকাল ১১টায় বিতরন করা হয়েছে। বে সরকারী উন্নয়ন সংস্থা ভোসড কাঠালিয়া শাখা স¤প্রতি উপজেলার ১০০জন হতদরিদ্রদের মধ্যে এ টাকা বিতরন করেন। এ ঋনের টাকা দিয়ে দরিদ্ররা কৃষি,মৎস্য,গাভী পালনসহ ক্ষুদ্র ব্যবসার কাজ করবেন। ঋন বিতরনের সময় মনিটরিং অফিসার ভোসড এস এম নিজাম উদ্দিন,প্রকল্প সম্নয়কারী মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা ম্যানেজার ভোসড মোঃ শাহ আলম তালুকদার ও ভোসড কর্মকর্তা কর্মচারীসহ এলাকার গন্যমান্র ব্যাক্তিবর্গ। এ উপজেলায় বিগত ৫ বছরে ৯৫৬৮ জন হতদরিদ্রদের মাঝে ১৪,কোটি ১২ লক্ষ ৯৪ হাজার টাকা সুদ মুক্ত বিতরন করা হয়েছে।




