ads

বৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তানকে সিরিজ হারাতে পারলে আমাদের বড় অর্জন হবে : জ্যোতি

খবর টি পড়েছেন : ৪৫৭
পাকিস্তানকে সিরিজ হারাতে পারলে আমাদের বড় অর্জন হবে : জ্যোতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চট্টগ্রামে পাকিস্তানকে টি-টােয়েন্টি সিরিজে হারানোর পর ওয়ানডে খেলতে নামে বাংলাদেশ নারী দল। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খায় স্বাগতিকরা। যদিও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে জিতে ১-১ সমতায় এনেছে নিগার সুলতানা জ্যোতিরা। শুক্রবার অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান নারী ক্রিকেট দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

Shamol Bangla Ads

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে জয়ের ব্যাপারে আশাবাদই ব্যক্ত করলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন, ‘ড্রয়ের দিকে তো আর চিন্তা-ভাবনা নেই। দেখেন, আমাদের হাতে অনেক বড় সম্ভবনা আছে সিরিজটা নেয়ার। সবকিছু নির্ভর করছে আমাদের ইতিবাচক ক্রিকেট খেলার ওপর। আমরা চাই ইতিবাচক ক্রিকেট খেলে। আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে, যদি আমরা সিরিজটা নিতে পারি।’

জ্যোতি বলেন, ‘যেহেতু আমরা আন্তর্জাতিক সিরিজগুলো খেলছি, আমাদের সুযোগ অনেক বেশি আমাদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করা। সেটা হতে পারে পরবর্তী ম্যাচেই। যদি আমরা ভালো ক্রিকেট খেলি, ২টা পয়েন্ট অর্জন করতে পারি, তাহলে র‍্যাংকিংয়ে আমরা আরো বেশি এগিয়ে যাবো।’

Shamol Bangla Ads

‘কাল একদম একটা ফ্রেশ ডে। মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, কারণ আমাদের একটা সুযোগ করে দিয়েছেন। যেভাবে আমরা গত ম্যাচে জিতেছি, অবশ্যই আমাদের জন্য অনেক অনেক বড় একটা সুযোগ থাকবে। আরো ভালো ক্রিকেট খেলে যেন পরবর্তী ম্যাচ জিতে যেন সিরিজটা নিশ্চিত করতে পারি।’ যুক্ত করেন টাইগ্রেস কাপ্তান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নিউজিল্যান্ডের জয়ে লাভ বাংলাদেশের