নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় জাতীয় যুব দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে ওই সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মো: শামছুদ্দিন মুন্না, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা।




