ads

বৃহস্পতিবার , ৩ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাঙামাটিতে উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা

খবর টি পড়েছেন : ৩৩৯
রাঙামাটিতে উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) সহ-সভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৩ মে বৃহস্পতিবার সকালে বাসা থেকে উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার পথে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় তার সহকারী রুপম চাকমা (৩৫) আহত হয়েছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শক্তিমান চাকমা তার সরকারি বাসভবন থেকে স্থানীয় বাজারে যান। বাজার থেকে মোটরসাইকেলে উপজেলা পরিষদের সামনে আসার পর গাড়ি থেকে নামতেই গুলি করা হয়। গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই সময় তার সহকারী রূপম গুলিতে আহত হন।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএনলারমা) সহ-সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, ‘সকালে তিনি অফিসে যাওয়ার পথে ইউপিডিএফের লোকজন মোটরসাইকেলে এসে ব্রাশফায়ার করে। এ সময় তার সহকারী রুপম চাকমা আহত হন।’
তবে ইউপিডিএফের মুখপাত্র নিরন চাকমা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এটা মিথ্যা ও বানোয়াট। এ ঘটনার সঙ্গে ইউপিডিএফের কোনো সম্পৃক্ততা নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ পরবর্তী সংবাদ কথা বলার অধিকার হরণ করবো না : আইনমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads