ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা : নির্দলীয় তত্ত¡বধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীর আন্দোলনে সারাদেশে নিহত নেতা কর্মীদের জন্যে বিএনপিসহ ১৮ দলীয় জোটের উদ্যোগে ভান্ডারিয়া বাসষ্টান্ড কলেমা চত্বরে ১ নভেম্বর শুক্রবার বিকেলে এক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, জমিয়াতুল মোফাচ্ছেরিন বাংলাদেশের সভাপতি কেএম ছোবাহানসহ, উপজেলা জামায়াতে আমীর মাওলানা আ. গণি, বিএনপি নেতা আলমগীর হোসেন, আ. হাই হাওলাদার, গোলাম মোস্তফা শরীফ, জামায়াতে সাধারণ সম্পাদক মাওলান মোফাজ্জেল, যুবদল নেতা আ. মন্নান হাওলাদার, মাসুদরানা পলাশ, ছাত্রদল নেতা আরিফ হাসান, মেরাজুল হাওলাদার,সজিব বেপারী, জাকির হোসেনসহ বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়। জানাজা পরিচালানা করেন উপজেলা জামায়াতে আমীর মাওলানা আ. গণি।




