ads

বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার গ্যাটকো মামলায় চার্জ শুনানি ১৩ অক্টোবর

খবর টি পড়েছেন : ১৪৯
খালেদা জিয়ার গ্যাটকো মামলায় চার্জ শুনানি ১৩ অক্টোবর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক || বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ১৩ অক্টোবর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। ৯ সেপ্টেম্বর বুধবারকেরানীগঞ্জের কারা ভবনে নবনির্মিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে ওই তারিখ ধার্য করেন।

Shamol Bangla Ads

এই দিন মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলার প্রধান আসামি খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে চার্জশুনানির পরবর্তী এ তারিখ ধার্য করেন।

জানা গেছে, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।

Shamol Bangla Ads

২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমানে ওই মামলায় আসামির সংখ্যা ১৭ জন। ৭ আসামী মারা গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জিসিএ’র আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ইউএনওর ওপর হামলার পেছনে কে, খতিয়ে দেখা হচ্ছে:…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads