ads

মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৫ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৯১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

১৫ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি মঙ্গলবার সকাল ১০টা ৬ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতারা স্বাগত জানান।

Shamol Bangla Ads

সোমবার প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে তাঁকে বিদায় জানান।

এর আগে ৪ মে, শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তিন দেশ সফরের তৃতীয় ধাপে ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনে আসেন। যুক্তরাজ্যে অবস্থানকালে ৬ মে তিনি ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লস ও রানির অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। লন্ডনে শেখ হাসিনা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী সেখানে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং রানি জেটসুন পেমার সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে মিসর ও রুয়ান্ডার প্রেসিডেন্ট, সিয়েরা লিওন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, গাম্বিয়া, নামিবিয়া ও উগান্ডার প্রধানমন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।
তিন দেশ সফরের প্রথম ধাপে ২৫ এপ্রিল জাপানে যান শেখ হাসিনা। ২৬ এপ্রিল জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একই দিনে তিনি চুক্তি সইয়ের পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইমরান খান গ্রেপ্তার, পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক পরবর্তী সংবাদ দেশবিরোধী কর্মকাণ্ড দমনে ডিজিটাল নিরাপত্তা আইন: কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads