ads

বুধবার , ২৬ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ : মহাসড়ক অবরোধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৬, ২০১৪ ২:৫১ অপরাহ্ণ

Road_Accident-254রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামুতে পাঁচ চা বাগান ও জোয়ারিয়ানালা বাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ২ জন নিহত হয়েছে। ২৬ মার্চ বুধবার ওই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা কয়েক ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করে। পরে র‌্যাব, পুলিশ, বিজিবি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন ফতেখাঁরকুল লম্বরী পাড়ার শাহ আলম (৭৫) ও জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম (৫)। এদিকে স্কুল ছাত্র সাইফুল ইসলাম নিহত হওয়ার প্রতিবাদে স্থানীয় বিক্ষুদ্ধরা মহাসড়ক অরোধ করে রাখে। ওই স্থানে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে স্থানীয়রা ব্যারিকেড দিয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এ সময় রাস্তার দুই পাশে ৫ শতাধিক গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন, রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা ঘটাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে বৈঠক করে ওই স্থানে স্পিড ব্রেকার নির্মাণ ও চালককে শাস্তি দেয়ার প্রতিশ্র“তি দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয় ।

Need Ads
error: কপি হবে না!