ads

শনিবার , ৩১ মে ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৩১, ২০১৪ ৪:৫৩ অপরাহ্ণ
আমতলীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি : বৃহস্পতিবার রাত ৮টায় আমতলী থানা কার্যালয়ে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রিয়াজ হোসেন পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন। সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, ভাইস চেয়ারম্যান মো: মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মো: শহীদুল ইসলাম মৃধা,এ্যাডঃ নুরুল ইসলম মিয়া, আখতারুজ্জামান বাদল খান , মোতাহার উদ্দিন মৃধা , কায়েসুর রহমান ফকু, আবুলকালাম আজাদ সাংবাদিক জাকির হোসেন ও এম এ সাঈদ খোকন, এস এম নাশির মাহমুদ, সৈয়দ নবীন প্রমুখ। সভায় আমতলী উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিল।

শহীদ জিয়ার নাম মুছে ফেলা যাবেনা  : আলহাজ্ব মতিয়ার রহমান তালুকদার

Shamol Bangla Ads

বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য সাবেক সাংসদ ও আমতলী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. মতিয়ার রহমান তালুকদার বলেছেন, কোন অপশক্তির জোরে কখনোই শহীদ জিয়াকে মুছে ফেলা যাবেনা। ইতিহাস জিয়াউর রহমানকে ধারণ করেছে। তিনি বলেন, যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল তারা ভেবেছিল, জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে জাতীয়তাবাদের আদর্শকে ধ্বংস করে দেয়া যাবে। কিন্তু ৩৩ বছর পরেও এখনো কোটি কোটি মানুষের হৃদয়ে জিয়াউর রহমান স্থান করে আছেন।শুক্রবার সকা ৯ টায় আমতলীর নুরজাহান ক্লাব মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আলহাজ্ব মতিয়ার রহমান তালুকদার বলেন, জিয়াউর রহমান ছিলেন অন্ধকারে আশার আলো। তিনি এ জাতিকে জাতীয়তাবাদের একটি সুমহান আদর্শ দিয়ে গেছেন। বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি থেকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করেছেন জিয়াউর রহমান। যারা জিয়াউর রহমানকে খাটো করতে চেয়েছিল, যারা তাঁর এ সাফল্যে ঈর্ষান্বিত হয়ে পড়েছিল, তারাই ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে হত্যা করেছিল।তিনি বলেন, জাতীয়তাবাদের বিরুদ্দে ষড়যন্ত্র এখনো চলছে। জিয়াউর রহমানের যোগ্য উত্তরসুরি তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দেশ ও জাতির অতন্দ্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানকে রাজনীতি থেকে নির্বাসিত করার ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু দেশপ্রেমিক জনগণ তা কখনোই হতে দেবে না। মতিয়ার রহমান তালুকদার বলেন, জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় যে আদর্শ, যে দর্শন আমাদের দিয়ে গেছেন তা ধারণ করতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। অবৈধ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্যও বিএনপির নির্বাহি কমিটির সদস্য আলহাজ্ব মো. মতিয়ার রহমান তালুকদারের সভাপতিত্বে শুক্রবার সকাল ৯ টায় নুরজাহান ক্লাব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক সভাপতি এ্যাডঃ মো. নুরুল ইসলাম সানু, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মশিউর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মিয়া,সম্পাদক কামরুজ্জামান হীরু , সদস্য মো. জয়নাল আবেদীন, মো. রুস্তুম আলী ফকির,তালতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক দৈনিক যুগান্তর ও আজকের বার্তা আমতলী প্রতিনিধি মো. জসিম উদ্দিন সিকদার ,বিএনপি নেতা আমিনুর রহমান,মো. সোহরাব হোসেন,ছাত্রদল নেতা আশিকউর রহমান প্রমূখসহ অংগসংঘটনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন

বন রক্ষকের পেটে বনের গাছ ও জীবজন্তুর খাবার

বরগুনার তালতলীতে বন রক্ষক নিজেই বনের গাছ ও জীবজন্তুর খাবার খেয়ে ফেলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে ঘুরে, বনকর্মী এবং স্থানীয় লোকজনের সাথে আলাপকালে ঘটনান সতত্যা পাওয়া গেছে।
বনবিভাগের তালতলী রেঞ্জের সকিনা বিট কর্মকর্তা মো. আলতাফ কাজী সংরক্ষিত টেরাগিরি বন থেকে কেওড়া, সুন্দরী ও বাইন গাছ কেটে পাচার করছেন। অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় দালাল খলিল আকন, শহিদ আকন ও জামাল আকনের মাধ্যমে গাছগুলো বড় নৌকা ও ট্রলার যোগে বেহুলার খাল, গৌয়ামতরার খাল, বড়চরের খার, ছোট চরের খাল দিয়ে গভীর রাতে পার্শ্ববর্তী খেপুপাড়া উপজেলার দরজার খাল হয়ে মহিপুরে চলে যায়। পরে চোরাকারবারীরা এসব জায়গা থেকে কয়েকটি রুট দিয়ে দেশের বিভিন্ন জেলায় গাছগুলো পাচার করে দেয়। এ ভাবে কয়েক মাসে কোটি টাকার গাছ পাচার করেছেন আলতাফ কাজী।

Shamol Bangla Ads

টেংরাগিরি বনে সরকারীভাবে গড়ে ওঠা ইকোপার্কের ৪টি মেছো বাঘ,৮ টি হরিণ, ২ কুমির, ২৪ টি শুকরের খবারের জন্য সরকারী বরাদ্দও দায়িত্বেরত বিট কর্মকর্তা আলতাফ নিজে খেয়ে ফেলছেন। খাবারের অভাবে প্রাণীগুলো ইতোমধ্যেই রুগ্ন হয়ে গেছে। একটি হরিণ তো মারাই গেছে। বুধবার ইকোপার্কে গিয়ে দেখা গেছে বন বিভাগের বোটম্যান (মাঝি) গিয়াস উদ্দিন একটি বালতিতে কুমির ও মেছো বাঘের জন্য কিছু ব্রয়লার মুরগীর চামড়া, হাড়, পা নিয়ে এসেছেন। শুকরকে দেয়া হচ্ছে চালের কুড়া। হরিণের জন্য বন থেকে সংগ্রহকরা কিছু পাতা। তিনি জানালেন, প্রতিটি বাঘ ও কুমিরের জন্য প্রতিদিন এক থেকে দেড় কেজি মাংস, শুকরগুলির জন্য ১৫ কেজি কুড়া, ৬ কেজি চাল এবং পর্যাপ্ত মিষ্টিআলু ও কুমড়া এবং হরিণের জন্য বাজার থেকে বিভিন্ন শাক ও পাতা দেয়ার নিয়ম রয়েছে। তবে বিট কর্মকর্তার নির্দেশে দুই দিন পর পর ওই পরিমান খাবার তিনি বিতরন করেন। স্থানীয় লোকজন অভিযোগ করে জীবজন্তুর খাবার বিট কর্মকর্তা নিজেই হজম করে ফেলছেন। তাই প্রাণীগুলো ক্ষীনাকায় হয়ে পড়ছে।
গাছ পাচার ও জীবজন্তুর বরাদ্দ আত্মসাতের বিষয়ে বিট কর্মকর্তা আলতাফ কাজী বলেন, বন থেকে জেলেরা গাছ কেটে পাচার করছে এটি সত্য। তিনি কিছু কাটা গাছ উদ্ধার করেছেন। জেলেদের বিরুদ্ধে মামলা দেবেন। ইকোপার্কের প্রাণীদের খাবার বরাদ্দে ভাগ বসানোর বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, যখন যে খাবার পাওয়া যায় তাই প্রাণীগুলোকে দেয়া হচ্ছে। প্রাণীগুলোর জন্য প্রতিদিন সুনির্দিষ্ট বরাদ্দ কী পরিমান জানতে চাইলে তিনি তা জানাতে চান নি।

স্থানীয় জেলেরা তাদের বিরুদ্ধে বিট কর্মকর্তার অভিযোগ প্রসঙ্গে জানান, তারা ছোট ছোট নৌকা নিয়ে মাছ ধরেন। বনের গাছ কেটে পাচার করার মতো কোন প্রকার সক্ষমতাই তাদের নেই। তাছাড়া তারা সকলেই স্থানীয় বাসিন্দা। চুরি করে ঘরবাড়ি ছেড়ে পালাবেন কোথায়। জেলেরা সরকারী অনুমতি সাপেক্ষে বনের গাছের ভেঙ্গে পড়া শুকনো ডাল-পালা জ্বালানীর হিসেবে সংগ্রহ করেন জানিয়ে বলেন, এ জন্য বিট কর্মকর্তা তাদের কাছ থেকে অতিরিক্ত মাসিক ৫ শ করে টাকা আদায় করেন। এ টাকা দিতে অসম্মতি জানালে তাদের চোর বলে হরয়ানী করেন আলতাফ কাজী।

বন বিভাগের তালতলী রেঞ্জ কমকর্তা মলয কুমার জানান, আলতাফ কাজীর কুকীর্র্তি সম্পর্কে জেনেছেন। বিট কর্মকর্তা আলতাফ কাজী চোরা গাছ উদ্ধার ও চোরদের ধরা ব্যাপারে তার কাছে অঙ্গিকার করেছেন। তবে বন বিভাগের সম্মানের বিষয়টি চিন্তা করে আলতাফ কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে আরও জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!