মাহফুজার রহমান মনু, রাজারহাট (কুড়িগ্রাম) : আসন্ন রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন-তারা হলেন চেয়ারম্যান পদে-বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক (আওয়ামীলীগ সমর্থিত) আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, বিদ্যানন্দ ইউপি’র বর্তমান চেয়ারম্যান (বিএনপি সমর্থিত) মোঃ আবুল হাশেম, চাকিরপশার ইউপি’র বর্তমান চেয়ারম্যান ও সাবেক রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, রাজারহাট সদর ইউপি’র বর্তমান চেয়ারম্যান (স্বতন্ত্র) মোঃ এনামুল হক, রনবীর নারায়ণ কোঙর (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান ভাইস চেয়ারম্যান (বিএনপি সমর্থিত) মোঃ আব্দুস সামাদ সরকার (ধনী), উপজেলা যুবলীগের ১নং যুগ্ম আহŸায়ক (আওয়ামীলীগ সমর্থিত) মোঃ আশিকুল ইসলাম মন্ডল (সাবু), উপজেলা জামাত নেতা মোঃ কফিল উদ্দিন, মোঃ আব্দুর রহিম বাদশা (স্বতন্ত্র)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে-বর্তমান ভাইস চেয়ারম্যান (জাপা সমর্থিত) মোছাঃ সাজেদা বেগম, মোছাঃ ইয়াছমিন বেগম (আওয়ামীলীগ সমর্থিত), কোরাইশি লায়লা ফেরদৌসি (স্বতন্ত্র)। রাজারহাট উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম জানান, রোববার চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।




