ads

রবিবার , ১৮ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল, রিট খারিজ

খবর টি পড়েছেন : ১৪৬
সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল, রিট খারিজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নিজ দলের বিপক্ষে ভোটদান করলে সংসদ সদস্য পদ শূন্য সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের একক বেঞ্চ ১৮ ফেব্রুয়ারি রবিবার ওই রায় দেন।
এর আগে হাইকোর্টের একটি ডিভিশন ৭০ অনুচ্ছেদের বৈধতার প্রশ্নে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছিলেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ৭০ অনুচ্ছেদ বাতিলের প্রশ্নে রুল জারি করে করেন। আর কনিষ্ঠ বিচারপতি মোঃ আশরাফুল কামাল রিটটি সরাসরি খারিজ করে দেন। এরপর প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য হাইকোর্টের একক বেঞ্চে পাঠান। রবিবার আদালত ওই রিট আবেদনের উপর কোনো রুল জারি না করেই খারিজ করে দেন।
আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোটা সংস্কার ও আন্দোলনকারীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে… পরবর্তী সংবাদ প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads