মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার রাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাচ্চু মিয়া (২৮) নামে এক আসামী কে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। আটককৃত বাচ্চু মিয়া পাইলাটি গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে।
পুলিশসূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রায়হান ও সঙ্গীয় ফোর্সসহ বাচ্চু মিয়াকে উপজেলার শ্যামগঞ্জ বাজার থেকে আটক করা হয়।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ মো. মুশফিকুর রহমান জানান, ২০১৩ সনের ফুলবাড়িয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন মামলা নং ৩(৭)২০১৩ ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।




